Posts

Showing posts from September, 2022
Image
 =>রাজস্থলীর মিতিঙ্গাছড়ির দূর্গম গ্রামের কয়েকটি জুম চাষী পরিবার<= রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউপির সীমান্তবর্তী একটি দুর্গম পাহাড়ি জনপদ ‘মিতিঙ্গাছড়ি’। এটি ব্যাপক পর্যটন সম্ভাবনার একটি গ্রাম। এই গ্রামে বাঁশের তৈরি মাচাং ঘর বানিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় ৬০ পরিবারের বসবাস করছেন। সবগুলো পরিবারের সংসার চলে পাহাড়ে জুমচাষ করে এবং পাহাড়ি কলাসহ বিভিন্ন ধরনের শাক-সবজি বিক্রি করে।  রাজস্থলী সদর উপজেলা থেকেই প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে এ গ্রামটি। পাহাড়ি গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত দুর্গম মিতিঙ্গাছড়ি জনপদ।  রেজমিনে দেখা গেছে, রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা থেকে বিলাইছড়ি উপজেলার পারুয়া পর্যন্ত একটি সীমান্তবর্তী সড়ক নিমার্ণাধীন রয়েছে। রাজস্থলী থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে দুর্গম মিতিঙ্গাছড়ি গ্রামটি। উঁচু নিচু পাহাড় বেয়ে যেতে হয় এ গ্রামে। যেতে প্রায় ঘণ্টা খানেক সময় লাগে। পাহাড়ের ঢালে ঢালে বাঁশের তৈরি মাচাং ঘর বানিয়ে বসবাস করছেন, ত্রিপুরা সম্প্রাদয়ের মানুষ।  জানা গেছে, বর্তমান আধুনিক জীবন ব্যবস্থায় পিছিয়ে রয়েছে এই দুর্গম গ্রামটি। খাওয়ার পানির একমাত্র ভর...